advertisement
advertisement

জয় দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ শেষ করল ফর্টিস এফসি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
জয় দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ শেষ করল ফর্টিস এফসি

এএফসি চ্যালেঞ্জ লিগে প্রথম জয় পেয়েছে ফর্টিস এফসি

advertisement

বাংলাদেশ ফুটবল লিগের দল ফর্টিস এফসি জয় দিয়ে তাদের এএফসি চ্যালেঞ্জ লিগ অভিযান শেষ করেছে। আজ কুয়েতের মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পিছিয়ে পড়েও তাজিকিস্তানের ক্লাব রেগার-তাদাজকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা। তবে এই জয়ের পরও ফর্টিস ও তাজিক ক্লাবটির কেউই গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি।এর আগে কুয়েতের আল-কাদসিয়া ক্লাবের কাছে ৩-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ফর্টিস।

দ্বিতীয় ম্যাচে ভারতের এফসি গোয়ার কাছে হারে ২-১ ব্যবধানে। প্রথম দুই ম্যাচে হারই নিশ্চিত করে দেয় গ্রুপ পর্ব থেকেই ফর্টিসের বিদায়।আজকের ম্যাচে অবশ্য গোল খেয়ে দারুণভাবে ফিরে আসে ফর্টিস। ১২ মিনিটে শেরজোদ মাখামাদিয়েভের গোলে এগিয়ে যায় তাজিক ক্লাবটি।

এরপর দ্বিতীয়ার্ধে রাফায়েল টুডু, শিয়ান কাওয়াসাকি এবং শুকি ইতোফুসার (৮৮তম মিনিট) গোল জয় এনে দেয় ফর্টিসকে।ফর্টিস গোল খাওয়ার পাঁচ মিনিট পরই ম্যাচের মোড় ঘুরে যায়, যখন বক্সের বাইরে ফাউল করার অপরাধে রেগার-তাদাজের গোলকিপার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর