সরকারি রাজৈর গোপালগঞ্জ কে জে এস পাইলট মডেল ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ। সম্প্রতি তোলা
মাদারীপুরের রাজৈর উপজেলার অনেক পরিবারের কোনো না কোনো সদস্য ইতালিতে থাকেন। এসব পরিবারের বেশির ভাগ ছেলে এসএসসি পাসের পর থেকেই ইতালি যাওয়ার বিষয়ে আগ্রহী হয়ে ওঠে। যে কারণে কলেজে ভর্তির পর নিয়মিত পড়াশোনার ব্যাপারে তারা তেমন মনোযোগী থাকে না। এর প্রভাব পড়ে এইচএসসির ফলাফলে।রাজৈর উপজেলার সাতটি কলেজের কোনোটি থেকে এবার জিপিএ-৫ পাননি কোনো শিক্ষার্থী। এর মধ্যে তিনটি সরকারি কলেজ। সরকারি কলেজগুলোতেও পাসের হার কমেছে।
বিশেষ করে রাজৈর সরকারি ডিগ্রি কলেজে পাসের হার মাত্র ২৫ দশমিক ২৭ শতাংশ।শিক্ষকদের কেউ কেউ বলেন, অভিভাবকদের চাপে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদেরও চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হচ্ছে।
পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই পরীক্ষায় অংশ নেওয়ায় ফল খারাপ হয়েছে।তবে শিক্ষা–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নিয়মিত ক্লাস না করা এবং ইতালি যাওয়ার প্রবণতা এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের অন্যতম কারণ।মাদারীপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জলিল মিয়া গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ২০১৫ সালের জুন থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সরকারিভাবে মাদারীপুর থেকে ইতালিতে গেছেন ৯৬০ জন।তবে বেসরকারি একটি সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ বছরে মাদারীপুরের বিভিন্ন উপজেলা থেকে অবৈধভাবে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশ গেছেন লক্ষাধিক মানুষ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।