advertisement
advertisement

গোল দরকার, ‘হোম স্ট্রাইকার’ হামজা তো আছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
গোল দরকার, ‘হোম স্ট্রাইকার’ হামজা তো আছেন

ঢাকায় সকালে এসে বিকেলেই অনুশীলনে নেমে পড়েন হামজা

advertisement

বাংলাদেশ দলে যখন আক্রমণভাগ ও ফিনিশিং নিয়ে দুশ্চিন্তা, ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে পর্যন্ত উইং ছেড়ে উঠে এসে ‘নম্বর নাইন’ পজিশনে দাঁড়িয়ে যেতে হচ্ছে; ঠিক তখনই লাল–সবুজ জার্সিধারীদের জন্য স্বস্তির উদাহরণ হয়ে সামনে এল পরিসংখ্যানের খাতা।

যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে—হামজা চৌধুরী যেন আদ্যোপান্ত এক ‘হোম স্ট্রাইকার’, ঘরের মাঠে নামলেই যাঁর পা খুঁজে নেয় প্রতিপক্ষের জাল!বাংলাদেশ দলের জার্সিতে হামজার পথচলা খুব দীর্ঘ নয়, কিন্তু এর মধ্যেই তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতীক। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন, হোমে ৫টি আর অ্যাওয়েতে ৮টি। এই ১৩ ম্যাচেই নামের পাশে জমা হয়েছে ৪টি গোল আর ১টি অ্যাসিস্ট।

পরিসংখ্যানের সবচেয়ে রোমাঞ্চকর দিকটি হলো, হামজার এই চার গোল ও একমাত্র অ্যাসিস্টের সবই এসেছে ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে।কোচ টমাস ডুলির পরিকল্পনায় এখন হামজাওআগামীকাল থেকে যে সাফ চ্যাম্পিয়নশিপে প্রতিপক্ষের মুখোমুখি হবেন হামজা, সেটিও হচ্ছে জাতীয় স্টেডিয়ামেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর