advertisement
advertisement

চতুর্থ শ্রেণিতে পড়া মেয়ের হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
চতুর্থ শ্রেণিতে পড়া মেয়ের হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা

শিশু ধর্ষণ

advertisement

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং ওষুধ খাইয়ে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করার পর ভুক্তভোগী শিশুর চাচাতো ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে গতকাল রাতে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দেন। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনে চতুর্থ শ্রেণিতে পড়ে।এজাহারের বিবরণ অনুয়ায়ী, বাদীর স্বামী প্রায় ছয় বছর আগে মারা গেছেন। তাঁর তিন মেয়ে ও এক ছেলে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। বাদী ও আরেক মেয়ে একটি প্রতিষ্ঠানে চাকরি করায় ভুক্তভোগী শিশুটি বেশির ভাগ সময় বাড়িতে একা থাকত।

গ্রেপ্তার চাচাতো ভাই গত মে মাসে শিশুটিকে ফুসলিয়ে তাঁদের পুরোনো বাড়িতে নিয়ে ধর্ষণ করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর