ফিল্ডিংয়ে হ্যারি ব্রুক
২০২ রান। ১১৪ বল। ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরি। হ্যারি ব্রুকের ব্যাটে একের পর এক রেকর্ড গড়েছে ইংল্যান্ড; কিন্তু রাওয়ালপিন্ডিতে গতকাল দিন শেষে সব আলো কেড়ে নিয়েছে শ্রীলঙ্কা। ৪৩০ রানের লক্ষ্য তাড়া করে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছে দলটি। দুই দলের ব্যাটসম্যানদের দাপটে ম্যাচে উঠেছে ৮৫৯ রান, ওয়ানডে ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ।৪৩০ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার লক্ষ্য।
সেই লক্ষ্য তাড়া করে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। এর চেয়ে বেশি রান তাড়া করে জেতার একমাত্র নজির দক্ষিণ আফ্রিকার। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৫ রানের লক্ষ্য পেরিয়ে জিতেছিল দলটি।৪২৯/৪শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের দলীয় সংগ্রহ। পাকিস্তানের মাটিতে ওয়ানডেতে প্রথম ৪০০ রানের বেশি দলীয় সংগ্রহ এটি।
এর আগে দেশটিতে সর্বোচ্চ সংগ্রহ ছিল পাকিস্তানের, ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৭৫/৩।২০২শ্রীলঙ্কার বিপক্ষে হ্যারি ব্রুকের রান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।