advertisement
advertisement

নরসিংদীর চরাঞ্চলে দুই পক্ষের টেঁটাযুদ্ধে অন্তত ২৪ জন আহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
নরসিংদীর চরাঞ্চলে দুই পক্ষের টেঁটাযুদ্ধে অন্তত ২৪ জন আহত

নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল চরদিঘলদীতে আধিপত্য বিস্তারের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

advertisement

নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল চরদিঘলদীতে আধিপত্য বিস্তারের জের ধরে দুই পক্ষের টেঁটাযুদ্ধে অন্তত ২৪ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার চরদিঘলদী ইউনিয়নে জিৎরামপুর গ্রামে টিটিরচর এলাকায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সম্পর্কে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ভোরে সংঘর্ষের খবর তাঁরা পেয়েছেন।

এরই মধ্যে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।স্থানীয় সূত্রে জানা যায়, জিৎরামপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চাঁন মিয়া পক্ষ ও শহীদ মেম্বার পক্ষের দ্বন্দ্ব চলছে। গত দুই মাসে এলাকায় দুই পক্ষের দ্বন্দ্বে চার-পাঁচবার সংঘর্ষ হয়েছে। এলাকার লোকজনও উত্তেজনা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।আজ ভোরে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

টিটির চর এলাকায় দুই পক্ষের সমর্থকেরা টেঁটাসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে নেমে পড়েন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর