যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল ভবন
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেটে বর্তমানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির। তবে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা এই দুই কক্ষের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের মেয়াদের শেষের দুই বছর অনেকটাই ভিন্ন হতে পারে।
মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে ডেমোক্র্যাটরা যদি প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পান, তাহলে রিপাবলিকানরা তাঁদের সমর্থন ছাড়া ওই কক্ষে কোনো আইন পাস করতে পারবেন না। ট্রাম্পের জন্য সবচেয়ে দুঃসংবাদ হবে, ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদ তাঁর প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারবে। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারালে আরও কিছু বিপদের মুখে পড়তে পারে ট্রাম্পের রিপাবলিকান পার্টি।
তদন্তের পাশাপাশি তখন বিভিন্ন নথিপত্র ও সাক্ষীদের তলব করতে পারবেন ডোমোক্রাটরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।