ডেঙ্গুতে আক্রান্ত হলে এই ভুলটা বেশির ভাগ মানুষ করে থাকেন। জ্বর কমতে শুরু করলেই মনে হয় বিপদ বুঝি কেটে গেছে! কিন্তু এ ক্ষেত্রে বিষয়টা অন্য যেকোনো জ্বরের চেয়ে আলাদা। এখানে জ্বর কমে যাওয়া মানেই রোগী বিপদমুক্ত নয়। বরং ডেঙ্গুর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় জ্বর কমার পরই শুরু হয়। আর তাই জ্বর সেরে যাওয়া মানেই আপনি সুস্থ নন।জ্বর সেরে যাওয়ার পরবর্তী অন্তত ৪৮ ঘণ্টা বা দুই দিন সবচেয়ে বেশি সতর্ক পর্যবেক্ষণে থাকার সময়।
একে ডেঙ্গুর ক্রিটিক্যাল পর্যায় বলে। কারণ, এ সময় শরীরের রক্তনালি থেকে প্লাজমা বেরিয়ে আসে। ফলে রক্তচাপ কমে যেতে পারে, বুকে-পেটে পানি জমতে পারে, এমনকি ডেঙ্গু শক সিনড্রোম হতে পারে।শক সিনড্রোম হলে হাত-পা বেশি ঠান্ডা হয়ে যায়, গুরুত্বপূর্ণ অঙ্গে রক্ত সরবরাহ বিঘ্নিত হয়, প্রস্রাব কমে যায়। বাইরে থেকে রোগীকে দেখতে তেমন অসুস্থ মনে না হলেও ভেতরে নানা গুরুতর সমস্যা তৈরি হতে পারে।
তাই রোগীর জ্বর নেই মানেই সেরে গেছে এই ধারণা ভুল।এই সময় শিশুর জ্বর ডেঙ্গু নাকি চিকুনগুনিয়া, কীভাবে বুঝবেনপরিবারের সচেতনতা জরুরিডেঙ্গু থেকে রেহাই পেতে দিন বা রাতে ঘুমের সময় মশারি ব্যবহার করুনডেঙ্গু রোগীর ক্ষেত্রে রোগীসহ পরিবারের সদস্যদের সচেতনতা সবচেয়ে জরুরি।
সূত্র: প্রথম আলো