আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে অংশ নিতে রাশিয়া যাচ্ছে ৫ শিক্ষার্থী। ২৪ থেকে ৩১ অক্টোবর রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিত হবে মাল্টিন্যাশনাল ইয়ুথ জিওগ্রাফি অলিম্পিয়াড (MY-GEO) ২০২৬। প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে বাংলাদেশ দলের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছে কিশোর আলোর সম্পাদক আনিসুল হকের সঙ্গে।
কিশোর আলোর কার্যালয়ে এই সাক্ষাতে তিনি প্রতিযোগীদের শুভকামনা জানান এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।বাংলাদেশ দলের পাঁচ প্রতিযোগী হলো বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের মিনহাজুল ইসলাম তাহমিদ, সরকারি বিজ্ঞান কলেজের শাহরিয়ার নূর, রাজশাহীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের মো. তাওসিকুল ইসলাম, নেত্রকোনা সরকারি কলেজের আরিফা আতিক মীম এবং নটর ডেম কলেজের তানভীর সাদাত।
তাঁদের সঙ্গে দলনেতা হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. আইমান মাহমুদ ও তাসিন মোহাম্মাদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফেরদৌস আহমেদ।
সূত্র: প্রথম আলো