স্মার্টফোনে অনলাইন প্রতারণা ঠেকাতে অ্যান্ড্রয়েড ও গুগল মেসেজেসে নতুন নিরাপত্তাসুবিধা যুক্ত করছে গুগল। এসব সুবিধার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রতারণামূলক বার্তা শনাক্ত করার পাশাপাশি স্ক্রিন শেয়ার করার সময় পাসওয়ার্ড, লগইন তথ্য ও আর্থিক লেনদেনের বিবরণ গোপন রাখা যাবে।
এ ছাড়া ব্যবহারকারীর অজান্তে ফোনের কল ফরোয়ার্ডিং চালু করে প্রতারণার সুযোগও সীমিত করবে নতুন নিরাপত্তাব্যবস্থা।অ্যান্ড্রয়েডে প্রতারণা শনাক্ত ও প্রতিরোধে আগে থেকেই বিভিন্ন সুবিধা রয়েছে। তবে প্রতারকেরা প্রতিনিয়ত নতুন কৌশল ব্যবহার করায় নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে গুগল। সম্প্রতি প্রতিষ্ঠানটি নতুন এসব সুবিধা চালুর ঘোষণা দিয়েছে।
গুগলের ঘোষণা অনুযায়ী, গুগল মেসেজেসে যুক্ত হচ্ছে ‘এনহ্যান্সড প্রটেকশন’ নামের একটি ঐচ্ছিক নিরাপত্তাসুবিধা।
সূত্র: প্রথম আলো