অস্ট্রেলিয়ায় কোয়ালা, ক্যাঙ্গারু ও ওমব্যাটের মতো শত শত মার্সুপিয়াল বা থলিধারী প্রাণী দেখা যায়। কিন্তু এই থলিধারী প্রাণীগুলো কীভাবে অস্ট্রেলিয়ায় এল?অস্ট্রেলিয়াকে বলা যায় থলিধারী প্রাণী বা মার্সুপিয়ালদের আবাসস্থল। যেখানে ক্যাঙ্গারু, কোয়ালা ও ওমব্যাটের মতো প্রাণীরা বসবাস করে।
এই মহাদেশে এত থলিধারী প্রাণী দেখে মনে প্রশ্ন জাগতে পারে, এই স্তন্যপায়ী প্রাণীগুলো কি শুরু থেকে এখানেই ছিল?বিজ্ঞানীরা জানিয়েছেন, এর সহজ উত্তর হলো, না। যুক্তরাজ্যের সালফোর্ড ইউনিভার্সিটির জীববিজ্ঞানের অধ্যাপক রবিন বেকের মতে, অস্ট্রেলিয়ায় আসার অনেক আগে থেকেই অর্থাৎ অন্তত সাত কোটি বছর ধরে মার্সুপিয়ালদের অস্তিত্ব ছিল। মার্সুপিয়াল বা থলিধারী প্রাণীরা একেবারেই অস্ট্রেলিয়ার প্রাণী নয়।
এরা মূলত অন্য কোথাও থেকে এই মহাদেশে এসে বসতি গড়েছে।কুকুর বা বিড়ালের মতো স্তন্যপায়ী প্রাণীদের চেয়ে মার্সুপিয়ালদের প্রধান পার্থক্য হলো, এদের শাবকেরা জন্ম নেওয়ার সময় বেশ ছোট থাকে।
সূত্র: প্রথম আলো