২০০৬ সালে গবেষক হিসেবে যখন আমি প্রথম সমসাময়িক ফ্রান্স নিয়ে কাজ শুরু করি, তখন দেশটি সবেমাত্র এক ভয়াবহ শহরকেন্দ্রিক সহিংসতার ধাক্কা সামলে উঠছিল।
পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে একটি বিদ্যুৎ সাবস্টেশনে লুকিয়ে থাকা দুই কিশোরের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে সেই ঘটনার সূত্রপাত।২০০৫ সালের শেষভাগের কয়েক সপ্তাহ ধরে ক্ষুব্ধ তরুণসমাজ পুলিশি সহিংসতা, বর্ণবাদ, সামাজিক বৈষম্য এবং ফ্রান্সের সামাজিক অঙ্গীকার ভঙ্গের বিরুদ্ধে রাস্তায় নেমে এলে পুরো দেশ যেন জ্বলে উঠেছিল।আজ ২০ বছর পর এসেও বিশ্বজুড়ে দেখা ফ্রান্সের ছবিগুলো কিন্তু একই রকম রয়েছে।
হাইস্কুল শিক্ষার্থীদের একটি আন্দোলন থেকে যা শুরু হয়েছিল, তা আজ রূপ নিয়েছে এক তীব্র জাতীয় হাহাকার ও ক্ষোভে।
সূত্র: প্রথম আলো