ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের চার দিন পর ঘরের পাশের পুকুর থেকে রত্না দাস নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ভারী একটি বস্তুর সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল। নিহত রত্না (৩০) উপজেলার খাগালিয়া গ্রামের কুড়েরহাটি গ্রামের সুশীল দাসের স্ত্রী। তিনি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মধ্যপাড়ার মহল্লাল দাসের মেয়ে।
তাঁর বছরের একটি সন্তান রয়েছে। তাঁর স্বামী সুশীল দাস জেলা শহরের একটি হোটেলে কাজ করেন।স্বজনদের ভাষ্য, রত্না ঘরে একা ঘুমাতেন। দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। পরে ঘরে থাকা রশি দিয়ে সিমেন্টের স্লাবের মতো ভারী বস্তুর সঙ্গে তাঁকে বেঁধে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম।
প্রথম আলোকে মুঠোফোনে তিনি বলেন, বাড়ি থেকে ৫০ ফুট দূরে একটি পুকুর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
সূত্র: প্রথম আলো