‘রিসোর্স কার্স’ বা সম্পদের অভিশাপ হলো এমন একটি অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি, যেখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ (যেমন তেল, গ্যাস, সোনা বা হীরা) থাকা সত্ত্বেও কোনো দেশ কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়ন অর্জন করতে পারে না; বরং অর্থনৈতিক মন্দা, অস্থিতিশীলতা ও দুর্নীতির শিকার হয়। একে অনেক সময় ‘প্যারাডক্স অব প্লেন্টি’ বা প্রাচুর্যের প্যারাডক্স বলা হয়।
চট্টগ্রাম বন্দর নিয়ে বাংলাদেশ কি এমন প্যারাডক্সের শিকার?একটি বন্দরের গভীরতা মাপা হয় তার নাব্যতায়, কিন্তু রাষ্ট্রের গভীরতা বোঝা যায় তার সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতায়।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য বিদেশি প্রতিষ্ঠানের হাতে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রশ্নটি কেবল তাই দক্ষতা, বিনিয়োগ কিংবা মুনাফার নয়; প্রশ্নটি রাষ্ট্রীয় সম্পদের ওপর জনগণের অধিকার এবং সেই সম্পদ নিয়ে সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক জবাবদিহিরও।চট্টগ্রাম বন্দর: আমাদের সোনার ডিম পাড়া রাজহাঁসটি...সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা নিয়ে চুক্তি হয়েছে।
সূত্র: প্রথম আলো