ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব সামাল দেওয়া ও যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য নিয়ে ভারত সফর করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সফরের অংশ হিসেবে বুধবার তিনি পশ্চিম ভারতের গুজরাটের জামনগরে পৌঁছান। সেখানে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগারটি পরিদর্শন করেছেন তিনি।
নির্ধারিত সূচি পরিবর্তন করে রাতে রুবিও জামনগরেই অবস্থান করবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।জামনগরে অবস্থিত এই বিশালাকায় তেল শোধনাগার কমপ্লেক্সটি ভারতের বহুজাতিক সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের। পরিদর্শনের পাশাপাশি রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন রুবিও।
ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গর আগেই জানিয়েছিলেন, (জামনগরে) তিনি (রুবিও) রিলায়েন্সের কিছু কর্মকর্তার সঙ্গে দেখা করবেন।গত মঙ্গলবার সফরের প্রথম দিনেই ভারতের জ্বালানি সরবরাহে যুক্তরাষ্ট্রের একটি বড় ভূমিকার ইঙ্গিত দেন মার্কো রুবিও।
সূত্র: প্রথম আলো