যৌথ সামরিক মহড়া, অস্ত্র উৎপাদন ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সহযোগিতা।সৌদি আরবে থাকবে সচিবালয়, প্রথম মহাসচিব হবেন পাকিস্তানের নাগরিক।চুক্তিতে নতুন দেশ যুক্ত করার নিয়ম তিন দেশ ঐকমত্যে ঠিক করবে।তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সই হওয়া মক্কা প্রতিরক্ষা চুক্তির মেয়াদ অনির্দিষ্টকাল। তবে কার্যকর হওয়ার প্রথম ১০ বছর কোনো দেশ এ চুক্তি থেকে সরে যেতে পারবে না।
১০ বছর পূর্ণ হওয়ার পর কোনো দেশ বের হতে চাইলে তিন মাস আগে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে।গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় ১৬ ধারার চুক্তিটি সই হয়। চুক্তিটির পূর্ণাঙ্গ বিবরণী যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের হাতে এসেছে। গতকাল মঙ্গলবার অনুমোদনের জন্য চুক্তিটি তুরস্কের পার্লামেন্টে জমা দেওয়া হয়েছে।চুক্তির বিবরণীতে কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলকে হুমকি বলা হয়নি।
বরং তিন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভূখণ্ড ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত রক্ষায় পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে।হামলা হলে সম্মিলিত প্রতিরক্ষাদ্বিতীয় ধারায় বলা হয়েছে, ‘যেকোনো পক্ষের ওপর বাইরে থেকে সশস্ত্র হামলা হলে তা সব পক্ষের ওপর হামলা বলে বিবেচিত হবে।’ কোনো দেশ এক বা একাধিক দেশের সামরিক আগ্রাসনের শিকার হলে অন্যরা অবিলম্বে সহায়তা করবে।
সূত্র: প্রথম আলো