যৌন নিপীড়ন ও নারী পাচারের দায়ে দোষী সাব্যস্ত জেফরি এপস্টিনের সঙ্গে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরির মুখোমুখি বসে থাকার ছবি প্রকাশ্যে এসেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিপার্টমেন্ট অব জাস্টিস) ছবিগুলো প্রকাশ করেছে।
এরপরই বিজেপি নেতৃত্বাধীন সরকারের এই মন্ত্রীর কড়া সমালোচনা ও পদত্যাগের দাবিতে সরব হয়েছেন ভারতের বিরোধী দলের নেতারা।প্রকাশিত অন্তত দুটি ছবিতে দেখা যায়, স্যুট পরা হরদীপ সিং পুরি এবং কালো সোয়েটার পরা জেফরি এপস্টিন একটি টেবিলে মুখোমুখি বসে আছেন। টেবিলে কিছু কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্র ছড়ানো।
ওই ফ্রেমে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি নেই।অথচ এর আগে মন্ত্রী পুরি দাবি করেছিলেন, ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটে (আইপিআই) তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের অংশ হিসেবেই কেবল এপস্টিনের সঙ্গে তাঁর দেখা হয়েছিল।
সূত্র: প্রথম আলো