এত দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে টেসলার উড়ন্ত গাড়ির ভিডিও দেখা হয়ে গেছে নিশ্চয়। ভিডিওতে দেখা যায়, একটি গাড়ি বাঁকা ইউ আকৃতির রাস্তায় চলছে। শূন্যে ডিগবাজি দিয়ে আবার মাটিতে নেমে আসছে। প্রথমে অনেকেই এআই ভিডিও ভেবে ভুল করেছে সেটাকে। তবে ভিডিওটি সত্যি। এটি বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের নতুন গাড়ি।১৫ অক্টোবর টেসলা তাদের ‘রোডস্টার’ নামের নতুন নকশার বৈদ্যুতিক স্পোর্টস কারটি সবার সামনে নিয়ে আসে।
রকেটের থ্রাস্টারের সাহায্যে চালিত এই গাড়িটির উৎপাদন ২০২৮ সালে শুরু হবে বলে জানিয়েছে কোম্পানিটি।তবে মজার ঘটনাটি ঘটেছে তিন দিন আগে। বিখ্যাত খেলনা গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘হট হুইলস’ তাদের ফেসবুকে একটি পোস্ট করে। সেখানে তারা টেসলার রোডস্টার যে ধরনের রাস্তায় স্টান্ট দেখিয়েছিল, ঠিক তেমনই একটি ট্র্যাকে সবুজ রঙের খেলনা গাড়ির ছবি শেয়ার করে।
ছবির ক্যাপশনে তারা লেখে, ‘আমরা ১৯৬৮ সাল থেকে এটি করে আসছি।’ পাশাপাশি লেখে, ‘চ্যালেঞ্জ গ্রহণ করা হলো।’ অর্থাৎ টেসলার প্রধান ইলন মাস্কের নতুন গাড়ি সম্প্রতি যা করে দেখাল, খেলনা গাড়ির মাধ্যমে হট হুইলস তা ৫৮ বছর আগেই করে দেখিয়েছে।গাড়ি যুক্তরাজ্যে কেন বাঁয়ে, যুক্তরাষ্ট্রে কেন ডানে চলেহট হুইলস কিন্তু এমনি এমনি এ পোস্টটি করেনি।
সূত্র: প্রথম আলো