প্রায় ১০০ বছর পর এই যে ‘ধূসর পাণ্ডুলিপি’ পড়ছি, আস্বাদ করছি এবং সমান্তরালে পর্যবেক্ষণ করছি এ কাব্যগ্রন্থের ১৭টি অমূল্য কবিতা । ১৯৩৬ সালের ডিসেম্বরে (কবির ৩৬ বছর বয়সে) জীবনানন্দ দাশের ‘ধূসর পাণ্ডুলিপি’ প্রকাশিত হয়। রবীন্দ্রনাথকে ১ কপি পাঠিয়ে জীবনানন্দ দাশ চিঠিতে লিখেছিলেন, ‘৮-১০ বছর আগের রচিত কবিতা কুড়িয়ে এবার আর একখানা বই বের করলাম। আমার মনে হয়, বইয়ের কবিতাগুলোর একটা নিজস্ব Soul রয়েছে।
সাহিত্যের বিষয়বস্তু চিরন্তন; কিন্তু প্রকাশের বৈশিষ্ট্য বিশেষ বিশেষ রূপের জন্ম দেয়।’‘ধূসর পাণ্ডুলিপি’ কাব্যগ্রন্থের কবিতাগুলো যদি বইটি প্রকাশের ৮–১০ বছর আগে লেখা হয়, সে হিসাবে প্রায় ১০০ বছর আগে ‘ধূসর পাণ্ডুলিপি’র কবিতাগুলো রচিত। অন্যদিকে জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থ ‘ঝরা পালক’ প্রকাশিত হয় ১৯২৭ সালে (কবির ২৭ বছর বয়সে)।
‘ঝরা পালক’ নজরুল এবং মোহতিলালের কবিতার প্রভাবে রচিত এবং একজন কবির প্রথম কাব্যগ্রন্থ হিসেবে প্রকাশের তাড়নায় কবিতাগুলো আড়ষ্ট ছিল এবং অপরিপক্বও ছিল।
সূত্র: প্রথম আলো