পূজার ছুটিতে রাঙামাটির পর্যটন এলাকাসহ বিভিন্ন জায়গায় পর্যটকদের উপস্থিতি বেড়েছে। হ্রদ-তীরের রাঙাদ্বীপ রিসোর্টের সবুজ টিনের চালা, ফুরমোন রিসোর্টের লাল টিনের চালা এবং ওয়েলউড রিসোর্টে এখন পর্যটকদের কোলাহল। হাউসবোট ও ইঞ্জিনচালিত নৌকায় চড়ে হ্রদ ঘুরে দেখছেন তাঁরা, পথে থামছেন সুবলং ঝরনায়, সেখানে পাথুরে ঢাল বেয়ে নামা জলধারায় মেতে উঠছেন অনেকে।
পর্যটনের ঝুলন্ত সেতু আর ডিয়ার পার্কেও ভিড় চোখে পড়ার মতো, ডিয়ার পার্কে ঘুরে বেড়ানোর পাশাপাশি আনারস খাওয়ার আনন্দ যোগ করছে বাড়তি আমেজ।
ছুটির আমেজে মুখর হ্রদ ও এর আশপাশের দর্শনীয় স্থানগুলো।কাপ্তাই হ্রদের পানে পাহাড়ের সবুজের মধ্যে ছড়িয়ে থাকা ছোট ছোট রিসোর্ট, যেখানে প্রকৃতির নৈসর্গিক পরিবেশে অবকাশযাপনের পাশাপাশি নিরিবিলি রাত কাটানোর সুযোগ থাকেসবুজ পাহাড় আর গাছপালায় ঘেরা কাপ্তাই হ্রদের শান্ত জলে নৌযানে ঘুরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরাপূজার ছুটিতে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতুতে পর্যটকদের উপচে পড়া ভিড়হ্রদের বিস্তীর্ণ নীল জলে নৌযানে করে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা, শান্ত জলরাশি আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে উপভোগ করছেন নৌভ্রমণের আনন্দপাহাড়ি ঝরনার শীতল পানিতে নেমে আনন্দে মেতে উঠেছেন পর্যটকেরাসবুজ পাহাড়ের পাদদেশ ঘেঁষে স্বচ্ছ জলরাশিতে নৌভ্রমণে পর্যটকেরা, চারপাশের ঘন বন আর শান্ত পরিবেশে উপভোগ করছেন অবকাশের আনন্দঝিরিঝিরি ঝরনার স্রোতে ঢ...
সূত্র: প্রথম আলো