ইসলামি ধারার ব্যাংকে এক মাসে আমানত বেড়েছে ৩ হাজার ৫০৮ কোটি টাকা।এক বছরে বিনিয়োগ বেড়েছে ১৭ হাজার ৬১৪ কোটি টাকা।এক মাসের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৮ কোটি ৭০ লাখ ডলার।দীর্ঘদিনের চ্যালেঞ্জ ও স্থবিরতা কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরছে পূর্ণাঙ্গ ইসলামি ধারার ব্যাংকগুলোর সূচক।
গত জুলাইয়ের তুলনায় আগস্টে দেশের ইসলামি ধারার এসব ব্যাংকে আমানত, বিনিয়োগ, প্রবাসী আয় (রেমিট্যান্স), বৈদেশিক বাণিজ্যসহ প্রায় প্রতিটি প্রধান সূচকে প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের মাসভিত্তিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।দেশে মোট ইসলামি ধারার ব্যাংক রয়েছে ১০টি।
এগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
সূত্র: প্রথম আলো