২০০৬ সালের ২২ অক্টোবর জীবনানন্দ দাশের ৫২তম মৃত্যুবার্ষিকীতে তাঁর গদ্যভাষা নিয়ে লেখেন ফয়জুল লতিফ চৌধুরী। প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত এ লেখা এত দিন শুধু ছাপা কাগজের পাতাজুড়েই ছিল, আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।আজ সম্ভবত বুদ্ধদেব বসুর সঙ্গে নিঃসংকোচে একমত হতে আর কারও আপত্তি নেই যে কবি জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) নিজের জন্য একটি স্বতন্ত্র কাব্যভাষা আবিষ্কার করেছিলেন।
কিন্তু তাঁর গদ্যভাষারীতিও বিশেষ প্রণিধানযোগ্য। তাঁর প্রবন্ধগুলোর বাক্যগঠনরীতি সমসাময়িককালে সুপরিচিত ছিল না। এমনকি মনোযোগী পাঠকের কাছেও তা জটিল প্রতীয়মান হতে পারে।জীবনানন্দ দাশের প্রাবন্ধিক পরিচয় অদ্যাবধি বিশেষ কোনো মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়নি। তবে তিনি বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ-আলোচনা লিখেছিলেন, যার প্রতিটি অত্যন্ত মৌলিক চিন্তাভাবনার স্বাক্ষর বহন করে।
তাঁর প্রবন্ধের সংকলন ‘কবিতার কথা’ বেরিয়েছিল তাঁর মৃত্যুর পর—১৩৬২ বঙ্গাব্দে।
সূত্র: প্রথম আলো