সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক খাবারকে সুপারফুড হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এর মধ্যে আছে চিয়াসিড, ওটস, গ্রিন টি, মধু, কালিজিরা, স্যামন মাছ কিংবা অ্যাভোকাডো বা বেরি। এসব খাবারে থাকা বিশেষ পুষ্টি উপাদান শরীরের জন্য হয়তো উপকারী। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি ‘সুপারফুড’ বলে কিছু আছে?সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক খাবারকে সুপারফুড হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়সুপারফুড শব্দটির কোনো বৈজ্ঞানিক সংজ্ঞা নেই।
সাধারণত যেসব খাবারে প্রচুর ভিটামিন, খনিজ, অ্যান্টি–অক্সিডেন্ট আঁশ বা ফাইবার ও অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে, সেগুলোকে এই নামে প্রচার করা হয়। তবে কোনো একটি নির্দিষ্ট খাবার খেলেই সুস্থতা নিশ্চিত হবে, এমন ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।তাহলে কি এসব খাবারের বিশেষ উপকার নেই? তা অবশ্য আছে। যেমন বেরি–জাতীয় ফলে অ্যান্টি–অক্সিডেন্ট থাকে।
ওটস ও অন্যান্য পূর্ণ শস্যে থাকে ফাইবার, যা হৃদস্বাস্থ্যের জন্য উপকারী, কোষ্ঠকাঠিন্য কমায়।
সূত্র: প্রথম আলো