চলতি ২০২৬ সালজুড়েই সৌদি আরবে উচ্চ হারে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রবণতা অব্যাহত রয়েছে। বছরের প্রথম ছয় মাসে দেশটিতে বাংলাদেশি ও আরও কয়েকটি দেশের নাগরিকসহ অন্তত ১০৮ জনের মৃত্যুদণ্ড রেকর্ড করেছে ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর)।ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস মূলত জার্মানির বার্লিনভিত্তিক একটি স্বাধীন, অলাভজনক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
এটির মূল প্রশাসনিক সদর দপ্তর বার্লিনে অবস্থিত।
তবে যুক্তরাজ্য (লন্ডন) ও লেবাননেও (বৈরুত) এর প্রতিনিধি ও সহযোগী শাখা রয়েছে।মানবাধিকার সংস্থাটির এ পরিসংখ্যান নিশ্চিত করে যে সাম্প্রতিক বছরগুলোর মতো এ বছরও সৌদি আরব বৈশ্বিক মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় শীর্ষস্থানেই রয়েছে এবং বিশ্বজুড়ে এই শাস্তি বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে।সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে চলতি বছরের প্রথমার্ধ পর্যন্ত মোট মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ২ হাজারে পৌঁছেছে।
সূত্র: প্রথম আলো