টেলিভিশন ও ওটিটি মাধ্যমের জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় অভিনয়ের পাশাপাশি ফ্যাশন দিয়েও ভক্তদের নজর কেড়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কালো শাড়ি ও আকর্ষণীয় ব্লাউজে নতুন সাজের ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
তাঁর পরনে ছিল মুক্তার লেইস বসানো কালো জর্জেট শাড়ি। এর সঙ্গে তিনি বেছে নেন সিকুইন ও বিডসের নকশা করা স্ট্র্যাপি হাতার একটি রুপালি ব্রালেট ব্লাউজ, যার পেছনে ছিল সাটিনের ফিতার বো। সাজের ধারাবাহিকতায় কানে বড় স্টেটমেন্ট দুল এবং মুখে হালকা গোলাপি আভার রূপটান দিয়েছেন তিনি।
মাঝখানে সিঁথি করা ঢেউখেলানো খোলা চুলে কালো ও রুপালির সমন্বয়ে তৈরি তাঁর এই সাজ উৎসবের পার্টি লুক হিসেবে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।
সূত্র: প্রথম আলো