প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন জ্যাক ওয়েইস। পড়াশোনা শেষ করেছেন ২০২৪ সালে। এরপর চাকরির জন্য আবেদন করতে শুরু করেন। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও এখনো চাকরি পাননি তিনি। এর মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করেছেন ২ হাজার ৩০০টির বেশি পদে। তবু কাজ মেলেনি। এখন পরিবারের সঙ্গে থাকছেন, মা-বাবার বাড়ির বেজমেন্টে।যুক্তরাষ্ট্রের সল্টলেক সিটির বাসিন্দা জ্যাকের পড়াশোনা ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে।
২০১৮ সালে প্রিন্সটনে পিএইচডি করতে ভর্তি হন তিনি। এর আগে রাইস ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করেন সর্বোচ্চ সাফল্য নিয়ে। বরফ তৈরির প্রক্রিয়া নিয়ে তাঁর গবেষণার কথা উল্লেখ করেছিল ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া কমিটিও। এত ভালো শিক্ষাগত যোগ্যতা থাকার পরও চাকরি খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন তিনি।শুরুতে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন গবেষণাগারে চাকরির চেষ্টা করেন জ্যাক।
পরে সফটওয়্যার প্রকৌশলসহ অন্য ক্ষেত্রেও আবেদন করতে থাকেন।
সূত্র: প্রথম আলো