নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাবের সামনে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।বক্তারা বলেন, সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হত্যার শিকার হবেন, আর এসব হত্যাকাণ্ডের বিচার হবে না—এমন পরিস্থিতি চলতে পারে না।
হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যামানববন্ধনে সভাপতিত্ব করেন আরজেএফ নেত্রকোনা জেলা শাখার সভাপতি সুজাদুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক এরশাদুল হক।
ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শ্যামলেন্দু পাল, আরজেএফের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম প্রমুখ।হায়দার জাহান চৌধুরী বলেন, অতীতেও সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো ঘটনায় বিচার না হওয়ার দৃষ্টান্ত রয়েছে।
সূত্র: প্রথম আলো