যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ বন্ধে আবারও শান্তি আলোচনা শুরু করতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী মাসে এ আলোচনা শুরু হতে পারে। গতকাল বুধবার ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। এর আগে মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী এ সংঘাত বন্ধে ওয়াশিংটনের নতুন উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক হয়।
সেন্ট পিটার্সবার্গের একটি রাজকীয় প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকটি ছিল পুতিন ও উইটকফের নবম সরাসরি বৈঠক। আলোচনার শুরুতে সদিচ্ছার নিদর্শন হিসেবে রাশিয়া যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেয়। রাশিয়ায় আটক হাবার্ডকে ছেড়ে দেওয়ার জন্য ট্রাম্প পুতিনের কাছে অনুরোধ করেছিলেন।এ বৈঠক এমন এক সময় হলো, যখন ইউক্রেন ও দেশটির মিত্রদের মধ্যে উদ্বেগ বাড়ছে যে যুক্তরাষ্ট্র দেশটির পাশ থেকে সরে যাচ্ছে।
কখনো কখনো রাশিয়ার হামলা সম্পর্কে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ রাখা হচ্ছে।
সূত্র: প্রথম আলো