২০২৭ সালের এসএসসি ও সমমানের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশনা রয়েছে। ইতিমধ্যে শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ফেল করা ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ছাড়া সব শিক্ষার্থীর টেস্ট পরীক্ষায় অংশ নেওয়া বাধ্যতামূলক।
ফরম পূরণসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেস্ট পরীক্ষার ফল প্রকাশের শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২৬।সিলেবাস নিয়ে বলা হয়, অনিয়মিত-মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেবে।আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশসব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়গুলো এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।
সূত্র: প্রথম আলো