গাজীপুরের টঙ্গীতে রান্নার সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস লিকেজের বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁদের মেয়ে গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ফুলপুর থানার কুড়িপাড়া এলাকার লাল চান (৬০) ও তাঁর স্ত্রী নাসিমা বেগম (৫০)। তাঁদের মেয়ে তানিশা আক্তারের (১৬) অবস্থাও আশঙ্কাজনক।
লাল চান সপরিবার টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকায় মাস্টারবাড়িসংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার প্রথম আলোকে বলেন, লাল চানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমার ৮৫ শতাংশ এবং তাঁদের মেয়ে তানিশার ৮৬ শতাংশ পুড়ে গেছে।লাল চানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমার ৮৫ শতাংশ এবং তাঁদের মেয়ে তানিশার ৮৬ শতাংশ পুড়ে গেছে।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে রান্নাঘরে গ্যাস জমে ছিল।
সূত্র: প্রথম আলো