মসজিদের মিম্বারে বসে, পাশে ইমাম ও মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তাঁর পরনে পাঞ্জাবি-পায়জামা, মাথায় টুপি।
এমন একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে ফেসবুক ও ইউটিউবে।ভিডিওর ক্যাপশনে লেখা, ইমাম সাহেবকে নিচে বসিয়ে রেখে, মসজিদের মিম্বরে বসে, দুর্গাদেবীর প্রশংসা করছেন বিএনপি সরকারের পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।যাচাই করে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরের চৌপল্লী বারাহী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
সেখানে দেওয়া তাঁর বক্তব্যের একটি অংশ মসজিদের মিম্বারে বসে বক্তব্য দেওয়ার অন্য একটি ভিডিওতে যুক্ত করে আলোচিত ভিডিওটি ছড়ানো হচ্ছে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক প্ল্যাটফর্মে এ ভিডিওটি ছড়িয়েছে।
সূত্র: প্রথম আলো