কারাগার থেকে বের হয়ে আসার পর ভারতের পতাকা হাতে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। ২১ অক্টোবর ২০২৬, নয়াদিল্লি দুর্গাপূজা, দশেরা ও নবরাত্রি মিটতেই আবার ‘জ্ঞানেশ হটাও, গণতন্ত্র বাঁচাও’ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। ‘পিপল এগেইনস্ট এসআইআর’ ব্যানারে আগামীকাল শুক্রবার এই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।মাত্র এক সপ্তাহ আগে এই গোষ্ঠীর জন্ম। তারা জানিয়েছে, শুক্রবারের এই আন্দোলনের জন্য পুলিশের কাছে কোনো অনুমতি চাওয়া হবে না।
কনট প্লেসের কাছে বাংলা সাহেব গুরুদ্বারের সামনে বিক্ষোভকারীরা জড়ো হবেন। সেখান থেকে শান্তিপূর্ণভাবে মিছিল করে তাঁরা যাবেন নির্বাচন কমিশনের সামনে।আয়োজকেরা জানান, পুলিশ পথ রোধ করলে আন্দোলনকারীরা সংঘাতের পথে যাবেন না। যেখানে আটকাবে, সেখানে তাঁরা ‘জনতার সংসদ’ বা ‘পিপলস পার্লামেন্ট’ তৈরি করবেন।
তারপর জাতীয় সংগীত গেয়ে ফিরে যাবেন।এই গোষ্ঠীর স্লোগান এ রকম, ‘প্রতিটি গলি যন্তর মন্তর’, ‘প্রতিটি এলাকা যন্তর মন্তর’, ‘আমাদের ঘর যন্তর মন্তর’।
সূত্র: প্রথম আলো