ভিডিও নির্মাতাদের জন্য সুখবর। ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’ নামের নতুন কর্মসূচি চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন খুদে ব্লগ লেখার সাইট এক্স (সাবেক টুইটার)। এই কর্মসূচির আওতায় ৩০ দিনে ১৫টি মৌলিক ভিডিও পোস্ট করেই ৩ হাজার ডলার বা প্রায় ৩ লাখ ৬৯ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ধরে) পাওয়া যাবে। তবে চাইলেই যে কেউ এই অর্থ পাবেন না।
আপাতত নির্বাচিত ভিডিও নির্মাতাদের জন্য পরীক্ষামূলকভাবে কর্মসূচিটি চালু করা হয়েছে বলে জানিয়েছে এক্স।এক্সের তথ্যমতে, এক্সে মানসম্পন্ন ভিডিও প্রকাশে নির্মাতাদের উৎসাহিত করতেই নতুন এ কর্মসূচি চালু করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের মনিটাইজেশন কর্মসূচিতে ভিডিওর দর্শকসংখ্যা বিবেচনা করে আয়ের পরিমাণ নির্ধারিত হয়। তবে ভিডিও কিকস্টার্ট বোনাস কর্মসূচিতে নির্ধারিত শর্ত পূরণ করলেই নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়া যাবে।
অর্থাৎ অর্থ পেতে ভিডিওতে নির্দিষ্টসংখ্যক ভিউ বা লাইক পেতে হবে না।যেসব শর্ত মানতে হবেআগ্রহী ভিডিও নির্মাতাদের ভিন্ন ভিন্ন দিনে কমপক্ষে ১৫টি ভিডিও প্রকাশ করতে হবে।
সূত্র: প্রথম আলো