প্রতিবছর এক থেকে চার মিটার পর্যন্ত বরফের স্তর পাতলা হয়ে যাচ্ছে নরওয়ের দুর্গম দ্বীপপুঞ্জ স্ভালবার্দের গ্রাম লংইয়ারবিয়েনে।নরওয়ের দুর্গম দ্বীপপুঞ্জ স্ভালবার্দের একটি ছোট্ট গ্রাম লংইয়ারবিয়েন। উত্তর মেরুর ঠিক আগে সুমেরু বা আর্কটিক অঞ্চলের শেষ জনপদ এটি। রোমাঞ্চসন্ধানী পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় গ্রামটি এখন চরম অস্তিত্বের সংকটে পড়েছে।
বৈশ্বিক গড়ের চেয়ে সাত গুণ দ্রুতগতিতে তাপমাত্রা বাড়ায় পৃথিবীর উত্তরের এই জনপদ এখন জলবায়ু পরিবর্তনের ভয়াবহ শিকার।স্ভালবার্দের প্রায় ৫৭ শতাংশ ভূমিই হিমবাহে ঢাকা। কিন্তু উষ্ণায়নের কারণে ফক্সফোনা নামের পরিচিত হিমবাহটি দ্রুত গলে যাচ্ছে। এখানকার হিমবাহ–গবেষক অধ্যাপক অ্যান্ডি হডসন বলেন, হিমবাহটি ধীরে ধীরে মারা যাচ্ছে। তুষারের বদলে মেঘ থেকে এখন বৃষ্টি ঝরছে বেশি।
প্রতিবছর এক থেকে চার মিটার পর্যন্ত বরফের স্তর পাতলা হয়ে যাচ্ছে, যা দ্বীপটির জন্য অশনিসংকেত।সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে ‘পারমাফ্রস্ট’ বা সারা বছর বরফে জমাট বাঁধা মাটির স্তর গলে যাওয়া।
সূত্র: প্রথম আলো