হাজার হাজার ইউয়ান খরচ করে চীনের অভিভাবকেরা তাঁদের সন্তানদের দিয়ে কঠিন সব কাজ করাচ্ছেন। ইট বহন করা, খেতে কাজ করা কিংবা গোয়ালঘর পরিষ্কার করা। তবে মনোবিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন, সন্তানদের ওপর এমন অতিরিক্ত চাপ দিলে সুবিধার চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি।‘আমাকে দিয়ে এসব কাজ করানোর জন্যই কি বিমানের টিকিটের টাকা খরচ করেছেন?’ ক্যামেরার সামনে কান্না করে কথাটি বলছিল এক কিশোর। তবে কান্না করলেও সে কাজ থামায়নি।
সাংহাই থেকে পাহাড়ি এলাকায় আসা ওই কিশোর কান্না করতে করতে কাঠ কাটা, ইট বহন করা আর খেত পরিষ্কারের কাজ করে যাচ্ছিল।সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অনেক ভিডিও দেখা যাচ্ছে। সেখানে দেখা যায়, শিশুরা খামারে কঠিন সব কাজ করছে। কান্না করতে করতে নিজেদের কষ্টের কথা বলছে। অন্য একটি ভিডিওতে আরেক শিশুকে বলতে শোনা যায়, ‘আমি খুব ক্লান্ত, আর পারছি না। মা, আমার ভুল হয়েছে।
আমি বাড়ি ফিরে মন দিয়ে পড়াশোনা করতে চাই।’এগুলো মূলত চীনের ‘চি কু’ বা কষ্ট সহ্য করার প্রশিক্ষণ ক্যাম্প।
সূত্র: প্রথম আলো