চলতি মাসে বিভিন্ন আধুনিক বিপণনকেন্দ্রে গত বছরের তুলনায় অন্তত তিন গুণ বেশি লিলি বডি লোশন সরবরাহ করা হয়েছে। কিছু বিক্রয়কেন্দ্রে পণ্যটির সঙ্গে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারও দেওয়া হচ্ছে। রাজধানীর এক সুপারশপের চিত্রবাজারে লিলি বডি লোশনের চাহিদা বাড়তে থাকায় উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে হোমকেযার, স্কিনকেয়ার ও বিউটি প্রোডাক্টস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।
নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের পরও চাহিদা মেটাতে নতুন করে কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন বাড়ানোর প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি।এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে রিমার্ক এইচবি লিমিটেড।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসে বিভিন্ন আধুনিক বিপণনকেন্দ্রে গত বছরের তুলনায় অন্তত তিন গুণ বেশি লিলি বডি লোশন সরবরাহ করা হয়েছে। কিছু বিক্রয়কেন্দ্রে পণ্যটির সঙ্গে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারও দেওয়া হচ্ছে।
এসব উদ্যোগ আকর্ষণ বাড়িয়েছে ক্রেতাসাধারণের।মীনা বাজারের হাতিরপুল আউটলেটের ব্যবস্থাপক শোভন হোসেইন বলেন, শীতের আগাম প্রস্তুতি হিসেবে তাঁদের বিক্রয়কেন্দ্রে ত্বকের যত্নের পণ্যের মজুত বাড়ানো হয়েছে।
সূত্র: প্রথম আলো