ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার পর বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার ও বিভিন্ন কোম্পানি দ্রুত সেগুলো ঠিক করার চেষ্টা করছে। অপর দিকে এই ত্রুটির কথা প্রকাশের পর লাখ লাখ সাইবার হামলার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে একটি সাইবার নিরাপত্তা কোম্পানি।
এর আগে বুধবার ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের বিভিন্ন দেশের সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বহু ওয়েবসাইট বন্ধ করে দেয়। একই সময়ে ওয়েবসাইটের অপারেটররা পিএইচপির ত্রুটি ঠিক করার চেষ্টা করেন। এই পরিস্থিতিতে টোকিও থেকে হেলসিঙ্কি পর্যন্ত ব্যাংক, বিমান সংস্থা, রেল, কর ও বিভিন্ন সরকারি সেবা সাময়িকভাবে বন্ধ রাখার ঘটনায় দেখা যায় সরকারি ও বেসরকারি ব্যবস্থায় পিএইচপি কতটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
এ ধরনের ত্রুটির কথা প্রকাশ্যে আসার পর দ্রুত তা ঠিক করাও কত কঠিন, সেটিও স্পষ্ট হয়ে ওঠে।জার্মানির কোলোনে আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, ‘আইটি ও নিরাপত্তা খাতের সবার জন্য এই দিন ও রাতটি খুব দীর্ঘ ছিল—আমি তা জানি।
সূত্র: প্রথম আলো