বিশ্বের সবচেয়ে বয়স্ক স্থলচর প্রাণী হিসেবে পরিচিত জোনাথন। সেশেলসের আলডাবরা প্রজাতির এই বিশাল কচ্ছপের বয়স আনুমানিক ১৯৪ বছর। এত দীর্ঘ সময় বেঁচে থাকার পেছনে কী রহস্য রয়েছে, তা জানতে তার ডিএনএ বিশ্লেষণ করেছেন বিজ্ঞানীরা। তাঁদের গবেষণায় এমন কিছু জিনের সন্ধান মিলেছে, যা কোষের ক্ষতি মেরামত করতে এবং প্রদাহ কমাতে ভূমিকা রাখতে পারে।
এসব আবিষ্কার ভবিষ্যতে মানুষের বয়সজনিত শারীরিক অবক্ষয় ধীর করার চিকিৎসা গবেষণায় কাজে আসতে পারে।সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে প্রকাশিত গবেষণায় বিজ্ঞানীরা জোনাথনের জিনোম, অর্থাৎ তার দেহের সম্পূর্ণ ডিএনএ ও এপিজিনোম বিশ্লেষণ করেছেন।
এপিজিনোম হলো এমন কিছু নিয়ন্ত্রণব্যবস্থা, যা জিনের কার্যক্রম চালু বা বন্ধ রাখতে ভূমিকা রাখে।যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজের জীববিজ্ঞানী ও গবেষণাটির সহলেখক জাস্টিন গারলাখ বলেন, জোনাথনের মধ্যে ডিএনএ মেরামত এবং প্রদাহ কমানোর সঙ্গে সম্পর্কিত কিছু বিশেষ জিন রয়েছে।
সূত্র: প্রথম আলো