ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী জাকিয়া বারী মম, দীপা খন্দকার, প্রিয়ন্তী উর্বীদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।অভিনেত্রী জাকিয়া বারী মমর বাবা মজিবুল বারী হলেন কবি ও ছড়াকার।
ছবিটি পোস্ট করে মম বাবার লেখাগুলোয় ভাব প্রকাশ করেছেন, ‘স্বপ্ন কানামাছি খেলা নয়, কখনো ছুঁয়ে যাবে, কখনো ধরা দেবে, স্বপ্ন তো বাতিঘর, লক্ষ্যে পৌঁছাব।’অভিনেত্রী দীপা খন্দকার এখনো ‘এটা আমাদেরই গল্প’ নাটকের জন্য ভক্তদের কাছ থেকে ফুফু চরিত্রে প্রশংসা পান। ফেসবুকে সরব এই অভিনেত্রী লিখেছেন, ‘শুধু শরীরের ওজন না, মনের ওজনও কমাতে হবে।’ ছবিটির নিচে ভক্ত লিখেছেন, ‘আপনি আমাদের ফুফু।’সিঙ্গেল মা হিসেবে বড় করেছেন ছেলেকে।
সেই ছেলের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী দিলরুবা দোয়েল লিখেছেন, ‘চলছে আমাদের গন্তব্যহীন যাত্রা।’সাজু খাদেমের জন্মদিনে আরেক অভিনেতা আনন্দ খালেদ লিখেছেন, ‘একদিন আমার খুব মন খারাপ।
সূত্র: প্রথম আলো