মূক ও বধির এক তরুণী। পেশাদার খুনি হিসেবে যার নিশানা অব্যর্থ। এই নির্মম খুনির বুকেই জমে আছে শৈশবের গভীর ক্ষত, একাকিত্ব আর ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা। এই বৈপরীত্যকে কেন্দ্র করেই এগিয়েছে নাচিকেত সামন্ত পরিচালিত হুমা কুরেশি অভিনীত হিন্দি সিনেমা ‘বেবি ডু ডাই ডু’। গত জুলাইয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি সম্প্রতি এসেছে নেটফ্লিক্সে।
মুক্তির পর থেকেই বাংলাদেশে প্ল্যাটফর্মটির জনপ্রিয় সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে এটি।একনজরেসিনেমা : ‘বেবি ডু ডাই ডু’ধরন : ক্রাইম–থ্রিলারপরিচালনা: নচিকেত সামন্তঅভিনয় : হুমা কুরেশি, চাঙ্কি পান্ডে, সিকান্দার খেরস্ট্রিমিং: নেটফ্লিক্সদৈর্ঘ্য : ২ ঘণ্টা ৩ মিনিটআততায়ীকে ঘিরে নির্মিত থ্রিলার হিসেবে ‘বেবি ডু ডাই ডু’ খুব একটা নতুন কিছু দেখায় না। দুনিয়াজুড়ে এমন এন্তার কাজ হয়েছে।
অভিনবত্ব বলতে, রহস্যময় খুনি একজন নারী, যে কথা বলতে ও শুনতে পারে না।
সূত্র: প্রথম আলো