২০০০ সালের ৩০ জুন প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে ‘নাইপলের পাকিস্তান’ শিরোনামে নিবন্ধটির প্রতিক্রিয়ায় ২৮ জুলাই এ লেখাটি প্রকাশিত হয়। এত দিন ছাপা কাগজের পাতাজুড়ে থাকা লেখাটি আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।১৩৫৪ বাংলা সনে পাকিস্তান রাষ্ট্র তৈরি হয়। পাকিস্তান তৈরির কিছু আগে থেকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কে বেশ আলোচনা শুরু হয়।
সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন তাঁর স্মৃতিকথায় জানান, ১৩৫০ সালের কার্তিক সংখ্যা মাসিক মোহাম্মদীতে আবুল মনসুর আহমদের গুরুত্বপূর্ণ প্রবন্ধ ‘পূর্ব-পাকিস্তানের জবান’ প্রকাশিত হয়। নাসিরউদ্দীন লিখেছেন, ‘এতে বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা তথা জাতীয় ভাষা করা না হলে কি সংকট দেখা দিতে পারে তার ইঙ্গিত ছিল।
কিন্তু আবুল মনসুর আহমদ এবং অন্যান্য চিন্তানায়কের সতর্কবাণী উচ্চারণ ও রাষ্ট্রভাষা রূপে বাংলা ভাষার ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ প্রকাশ করা সত্ত্বেও একশ্রেণীর বাঙালির উর্দু প্রীতির বিন্দুমাত্রও ঘাটতি ঘটেনি।
সূত্র: প্রথম আলো