মুক্তির আট দিনের মাথায় বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁয়েছে রজনীকান্ত অভিনীত তামিল ছবি ‘জেলার ২’। ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ছবিটি। প্রথম সপ্তাহে ভারতের বাজারে ৩১৭ কোটি রুপি নেট আয় করার পাশাপাশি বিদেশের বাজার থেকেও এসেছে বিপুল অর্থ।ভারতীয় গণমাধ্যম দ্য উইক-এর প্রতিবেদন অনুযায়ী, প্রথম সপ্তাহে ছবিটির বিশ্বব্যাপী আয় ছিল ৫৭৬ কোটি ৪৫ লাখ রুপি।
এর মধ্যে ভারতের বাজার থেকে মোট আয় ৩৭১ কোটি ৪৫ লাখ রুপি এবং বিদেশের বাজার থেকে ২০৫ কোটি রুপি। অষ্টম দিনে ভারতের বাজারে আরও আয় যোগ হওয়ায় ছবিটি ৬০০ কোটি রুপির মাইলফলকের কাছাকাছি পৌঁছে যায়। ওই দিন বিকেল পাঁচটা পর্যন্ত ভারতের বাজারে নেট আয় ছিল ৮ কোটি ৪৪ লাখ রুপি।
তখন বিশ্বব্যাপী মোট আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৬০০ কোটি রুপি অতিক্রম করা।প্রথম দিন থেকেই বড় সূচনা‘জেলার ২’ মুক্তির প্রথম দিন ভারতের বাজারে প্রায় ৫৯ কোটি ৭০ লাখ রুপি নেট আয় করে।
সূত্র: প্রথম আলো