দৈনন্দিন পোশাকের অত্যন্ত প্রয়োজনীয় একটি অনুষঙ্গ বেল্ট। তবে পছন্দের বেল্টটি অনেক সময় কোমরের মাপের চেয়ে বড় হয়ে যায়। তখন বেল্টটি ব্যবহার-উপযোগী করে তুলতে দক্ষ কারিগরের শরণাপন্ন হতে হয়। বেল্টের নিখুঁত মাপ নেওয়া, বাড়তি অংশ কাটা থেকে শুরু করে আবার আগের মতো সুন্দরভাবে জোড়া লাগানো—সবই করেন এসব কারিগর। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত দোকান জিমস কোবলার কনসিয়ার্জিতে চলছে এমনই বেল্ট ছোট করার কাজ।
ছবিতে দেখে নেওয়া যাক সেই কর্মযজ্ঞ—বেল্ট ছোট করার আগে নিখুঁত মাপ নিচ্ছেন কারিগর অ্যাঞ্জেল লুসিয়ানো। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১ অক্টোবরমাপ অনুযায়ী বেল্টের বাড়তি অংশ চিহ্নিত করছেন কারিগর অ্যাঞ্জেল লুসিয়ানো। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১ অক্টোবর চিহ্নিত অংশ কেটে বেল্টটি ছোট করার সূক্ষ্ম কাজ করছেন কারিগর। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১ অক্টোবরছোট করা বেল্টের অংশগুলো ও বাকল আবার নিখুঁতভাবে জোড়া লাগাচ্ছেন কারিগর অ্যাঞ্জেল লুসিয়ানো।
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১ অক্টোবরছোট করার আগে বেল্টটি কোমরে পরে মাপ যাচাই করছেন জিমস কোবলার কনসিয়ার্জির ক্লায়েন্ট রিলেশনস পরিচালক সি জে বার্গোস।
সূত্র: প্রথম আলো