মডেল ও অভিনেত্রী তানজিয়া মিথিলা মানেই আকর্ষণীয় উপস্থিতি। সৌন্দর্য প্রতিযোগিতা ও মডেলিংয়ের পাশাপাশি সিনেমার পর্দাতেও নিজের জায়গা করে নিয়েছেন তিনি। তবে আলাদা করে মিথিলার স্টাইলিশ লুকের প্রেমে মজে থাকে ফ্যাশনিস্তা ভক্তরা। সম্প্রতি হালকা শীতের আমেজে নিউ ইয়র্ক থেকে ট্রেন্ডি দুই লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। চলুন দেখে নেওয়া যাক তাঁর লুকগুলো ।অভিনেত্রী মিথিলা নিউইয়র্ক থেকে নতুন দুটি লুকের ছবি শেয়ার করেছেন।
সেখানে ইতিমধ্যে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। ছবিগুলোতেও রয়েছে উষ্ণতার ছোঁয়া। ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘অফিশিয়ালি ফল সিজন শুরু, আর আন অফিশিয়ালি আমি এই লুকের প্রেমে মজে আছি।’নজর কাড়ছে ফার স্টোলএই লুকে মিথিলার পরনে কালো স্যাটিনের ক্যামিসোল টপ। গভীর ভি-নেকলাইনে লেসের কাজ টপটিতে যোগ করেছে আলাদা আবেদন। সঙ্গে নীল ডেনিম জিনস। তবে পুরো সাজের মূল আকর্ষণ ক্যারামেল-বাদামি রঙের লম্বা ফার স্টোলটি।
দুই কাঁধ জুড়ে স্টোলটি জড়িয়ে কখনো গলায় পেঁচিয়ে, কখনো দুই হাতে আলতো করে ধরে নানা ভঙ্গিতে ছবি তুলেছেন মিথিলা।
সূত্র: প্রথম আলো