গত সোমবার সকাল ও দুপুরে কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড়–বাইশারি সড়কের হিমছড়ি ঢালা এলাকায় দুই দফায় অন্তত ৬০টি যানবাহনে ডাকাতি ও লুটপাট হয়েছে। মারধরে আহত হয়েছেন অন্তত সাতজন। ভুক্তভোগীদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লুটপাট চললেও পুলিশের টহল ছিল না। পরিচিত একটি ঝুঁকিপূর্ণ স্থানে দিনের বেলায় এতগুলো যানবাহনের যাত্রী আক্রান্ত হওয়ার ঘটনা গুরুতর উদ্বেগের।
সেখানে টহল কেন ছিল না, খবর পাওয়ার পর পুলিশ কত দ্রুত ব্যবস্থা নিয়েছে—এসব প্রশ্নের স্পষ্ট উত্তর প্রয়োজন।সড়কটির নিরাপত্তাহীনতা নতুন নয়। স্থানীয় লোকজন, পুলিশ ও জনপ্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৭ বছরে এখানে অন্তত চারজন খুন হয়েছেন; অপহরণের ঘটনা ঘটেছে ৫০টির বেশি। অন্তত ২৩ জন মুক্তিপণ দিয়ে ফিরেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন।১৭ কিলোমিটার দীর্ঘ সড়কটি একাধিক উপজেলা ও দুই জেলার মধ্যে পড়েছে।
স্থানীয় সংসদ সদস্যের বক্তব্য অনুযায়ী, অপরাধ ঘটলে এক থানা অন্য থানার কথা বলে।
সূত্র: প্রথম আলো