ফ্রান্সে প্রথমবারের মতো মানুষের শরীরে শামোন্ডা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।গুরুতর অসুস্থতার কারণে চিকিৎসা নিচ্ছিলেন, এমন এক ব্যক্তির শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। লিঁও শহরে অবস্থানরত এ রোগীর রোগ প্রতিরোধক্ষমতা মারাত্মকভাবে দুর্বল ছিল। অক্টোবরের শুরুর দিকে তিনি মারা যান।
তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, ওই সংক্রমণের কারণেই তিনি মারা গেছেন কি না কিংবা তাঁর মৃত্যুর পেছনে ভাইরাসটির কোনো ভূমিকা আছে কি না।ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভাইরাসটি সম্পর্কে এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে বলা যায়, সাধারণ মানুষের জন্য এখনো এ নিয়ে কোনো জনস্বাস্থ্যের ঝুঁকি শনাক্ত হয়নি।
এত দিন শামোন্ডা ভাইরাসকে এমন একটি ভাইরাস হিসেবে বিবেচনা করা হতো, যা মানুষকে সংক্রমিত করতে পারে না।ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ফ্রান্সে রক্তচোষা মাছির মতো কিছু ক্ষুদ্র পতঙ্গের কামড়ে ওই ব্যক্তি সম্ভবত সংক্রমিত হয়েছিলেন।মন্ত্রণালয়ের ভাষ্য, ‘এটি অত্যন্ত ব্যতিক্রমী একটি ঘটনা।
সূত্র: প্রথম আলো