লালন ফকির কি নিছকই মরমি সাধক, নাকি সমাজবদলেরও এক অগ্রগামী পুরুষ? জাতপাত, ধর্মীয় বিভেদ ও শাস্ত্রের অনুশাসনের বিরুদ্ধে তাঁর গান হয়ে উঠেছিল প্রতিবাদের ভাষা, মানবমুক্তির দর্শন।
লালনের জীবন, সাধনা ও পদাবলির ভেতর দিয়ে সেই দ্রোহী ও মানবতাবাদী লালনকেই নতুন করে আবিষ্কার করেছেন আবুল আহসান চৌধুরী।‘কি হল রে জান, পলাশির ময়দানে নবাব হারাল পরান’—লোকসমাজের অজ্ঞাত এক কবির শোকাবেগ ও প্রচ্ছন্ন হাহাকার ইতিহাসের চিরচেনা এই পট ভিন্ন আবহে উন্মোচিত করে দেয়। এই পলাশীর যুদ্ধের ১৭ বছর পর বাংলার এক ক্রান্তিকালে জন্মেছিলেন ফকির লালন সাঁই (১৭৭৪-১৮৯০)। কালের গায়ে আঁকা ছিল সেই অস্থির সময়ের সাক্ষ্য ও চিহ্ন।
সেই কালিক সংকট আপাত-ওপরতলার বিষয় বটে, কিন্তু সামাজিক অসাম্য, শাস্ত্রবাহকের হুমকি ও জাতপাতের অনুষঙ্গে যে জনপীড়ন, সে তো ছিল তাঁর অভিজ্ঞতারই অন্তর্গত।
সূত্র: প্রথম আলো