যুক্তরাষ্ট্রের নাগরিকেরা ঠিক কী নিয়ে সবচেয়ে বেশি ভয় পায়? ২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের চ্যাপম্যান ইউনিভার্সিটি প্রতিবছর ‘সার্ভে অব আমেরিকান ফেয়ার্স’ নামের একটি জরিপের মাধ্যমে এটি জানার চেষ্টা করছে।
এই বছর প্রথমবারের মতো এই জরিপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কিত কিছু প্রশ্ন যুক্ত করা হয়।জরিপের ফলাফলে দেখা গেছে, এআই–সম্পর্কিত দুটি আলাদা বিষয় প্রথমবারের মতো আমেরিকানদের শীর্ষ ১০টি ভয়ের তালিকায় জায়গা করে নিয়েছে।জরিপের মূল গবেষকদের একজন অধ্যাপক ক্রিস্টোফার বেডার। তিনি জানান, আমেরিকানরা কেবল এআইয়ের কারণে চাকরি হারানোর ভয়েই চিন্তিত নন।
বরং দেশের অর্থনীতি ও রাজনৈতিক ব্যবস্থার ওপর এআই কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিয়েও তাঁরা বেশ উদ্বিগ্ন।বিগত বছরগুলোর মতো এবারও আমেরিকানদের বড় ভয়ের জায়গা জুড়ে ছিল রাজনৈতিক অস্থিরতা।
সূত্র: প্রথম আলো