সাহসী সাজপোশাক, আত্মবিশ্বাসী উপস্থিতি আর নিজস্ব ফ্যাশনবোধ—মালাইকা অরোরাকে ঘিরে আলোচনা যেন থামেই না। কখনো প্রশংসা, কখনো সমালোচনা; বয়সকেন্দ্রিক কটাক্ষও সামলাতে হয় তাঁকে। তবু নিজের স্টাইলেই বারবার নজর কাড়েন এই বলিউড তারকা। আজ মালাইকা অরোরার জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া মালাইকা ৫৩ তে পা দিলেন। তবে তাঁর ফিটনেস, গ্ল্যামার আর সাহসী ফ্যাশন দেখে বয়সের হিসাব মেলানো কঠিন।
অবকাশযাপন, রেড কার্পেট কিংবা তারকাখচিত বলিউড পার্টি—সবখানেই তাঁর সাজপোশাক থাকে আলোচনায়। পেজ থ্রির হট টপিক বলা যায় তাঁকে। জন্মদিনে ফিরে দেখা যাক এই বলি ডিভার এমনই কিছু নজরকাড়া ও ফ্যাশনেবল লুক।ন্যুড বডিকন গাউনে ভরপুর আবেদন কাড়ছেন বলি ডিভা সাদা কাটআউট ড্রেসের সঙ্গে জুটি হয়েছে লম্বা কালো লেদারের গ্লাভস ও আঙুলের নজরকাড়া হীরা- পান্নার আংটিঅস্ট্রিচ ফেদার ডিটেইল দেওয়া বারগান্ডি গাউনে দেখা যাচ্ছে এখানে তাঁকে।
গাউনের এক্সট্রিম ডিপনেকের সঙ্গে দারুণ মানিয়েছে হীরার নেকলেসজার্সি কাপড়ের প্রি-ড্রেপড শাড়িতে মালাইকা অরোরা।
সূত্র: প্রথম আলো