ইউরোপের তিন দেশ ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে।
এর মধ্যে ইতালি থেকে ১৯, গ্রিস থেকে ১০ ও সাইপ্রাস থেকে ছয় বাংলাদেশি দেশে ফিরেছেন।ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্র বলেছে, আজ শুক্রবার ভাড়া করা একটি বিশেষ ফ্লাইটে (পিভিজি ৯৪৪৫) সকাল সোয়া আটটায় ৩৫ বাংলাদেশি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসীকল্যাণ ডেস্কের সহযোগিতায় ফেরত আসা বাংলাদেশিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং ও নিজ নিজ বাড়ি পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দেয় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি উপস্থিত ছিলেন।৩৫ জনের ফেরত আসার বিষয়ে জানতে চাইলে ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান প্রথম আলোকে বলেন, একটি বিশেষ বিমানে ইতালি থেকে ১৯, গ্রিস থেকে ১০ ও সাইপ্রাস থেকে ছয় বাংলাদেশি দেশে ফিরছেন।
সূত্র: প্রথম আলো